
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ইতোমধ্যে রাজশাহীসহ বৃষ্টি শুরু হয়েছে কয়েক জায়গায়। গত কয়েক দিনের ন্যায় আজ দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
আজ সোমবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূ্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া সেইসাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: এবার ১ কেজি ওজনের “ঐশ্বরিয়া” আম উদ্ভাবন
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ ২৫ শে জুলাই থেকে ৩০শে জুলাই ২০২২ পর্যন্ত দেশের উত্তর অঞ্চলের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও দমকাবাতাসসহ ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত। পর্যায়ক্রমে রংপুর,ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে অতিভারি বর্ষণ হতে পারে।
তথ্য অনুযায়ী, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে।
পড়তে পারেন: শ্রাবন মাসে কি কি সবজি চাষ করবেন, জানুন বিস্তারিত
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল সীতাকুন্ড ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালী ৮১ মিলিমিটার।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ %। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৫ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ২৫ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























