
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ দেশের ৩ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
গতকাল শনিবার (১ অক্টোবর ২২) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানান, মৌসুমী বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী
বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান বলেন বলছেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পড়তে পারেন: সোনালী মুরগির নামে আমরা কি খাচ্ছি!
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পড়তে পারেন: ২৮’শ মুরগিতে দিনে ৫ হাজার টাকা লাভ করছেন মোর্শেদ
ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪৫ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫০ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামন্য পরিবর্তন হতে পারে।
এ বছর বর্ষা মৌসুমে জুলাই ও অগাস্টে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হলেও সেপ্টেম্বরে বৃষ্টিপাতের প্রবণতা দেখা গেছে বেশি। চলতি মাসে সাগরে দুই দফা লঘুচাপ সৃষ্টি হয়। লঘুচাপ কেটে যাওয়ার পর বৃষ্টির প্রবণতাও বেড়েছে। শরতের শেষ সময়ে রাজধানীসহ দেশের কিছু কিছু জায়গায় এমন বৃষ্টি হচ্ছে। হেমন্তের আগমনের মধ্যে এ বৃষ্টি রাতের শেষভাগে হিম হিম ঠাণ্ডার আগমনী বার্তা নিয়ে আসছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























