নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসাথে সন্ধ্যায় কয়েকটি অঞ্চলে শুরু হতে পারে কালবৈশাখী। এমনটিই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রতি ১২ ঘণ্টা পর পর বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ৬টা পর্যন্ত দেশের প্রায় সবকটি বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহীতে ৬১ মিলিলিটার।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ঢাকায় সকাল ৬টার পরে কী পরিমাণ বৃষ্টি হয়েছে তা জানা যাবে বেলা ১২টার দিকে। তবে ধারণা করা হচ্ছে এক থেকে দুই মি.লি. বৃষ্টিপাত হতে পারে। কোথাও বড় কোনো ঝোড়ো হাওয়া বয়ে যায়নি।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্যে তিনি জানান- ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এ সময়ের বৃষ্টিপাতের সঙ্গে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও ঝড়ের এই গতি ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি হতে পারে। সাধারণত ঝড়ের গতি ঘণ্টায় ৬০ কি.মি. এর উপরে থাকলে কালবৈশাখী ঝড় বলা হয়ে থাকে। কিন্তু এর সম্ভাবনা কম।

বৃহস্পতিবার (৬ মে) সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ৩৫.৬ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৮-১৬) কি.মি.। অস্থায়ী দমকায় (৪০-৫০) কিলোমিটার হতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৮১%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.৩০ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২১ মিনিটে।

আজ সন্ধ্যায় যেসব অঞ্চলে কালবৈশাখী সংবাদটির তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পাঠক আপনার এলাকার আবহাওয়াসহ কৃষির সব ধরণের সংবাদ আমাদের জানাতে পারন। আমরা তা তুলে ধরবো আপনার নাম, ঠিকানা ও ছবি সহ। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব ধরণের সংবাদ তুলে ধরছে। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা [email protected] এছাড়া ফেসবুক পেজেও জানাতে পারেন আপনাদের লেখা। ফেসবুকে লেখা পাঠাতে এখানে ক্লিক করুন।

এগ্রিকেয়ার/এমএইচ