নওগাঁ প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি রবি মৌসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২০) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সানাউল ইসলাম।

আরোও পড়ুন: সাপাহারে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম কাউছার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।

উপজেলা কৃষি অফিস জানায়, আত্রাই উপজেলায় ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের প্রণোদনার কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো, গম, ভুট্টা, সরিষা, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ, পেঁয়াজ চাষে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। এবার এই উপজেলাই ৫৭৮০ জন উপকারভোগী কৃষক সার ও বীজ পাবে।

এগ্রিকেয়ার/এমএইচ