
জ্যেষ্ঠ প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণি মেলা উপলক্ষে “এক্সিবিটর প্রোফাইল” এবং “Proceedings of the Technical Seminar” বই অবমুক্ত করন করা হয়েছে।
মঙ্গলবার (৬ মার্চ) বাংলাদেশে এ্যানিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) কার্যালয়ে ঘরোয়া পরিবেশে বই অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আহকাব সেক্রেটারি জেনারেল ডা. মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মোসলে উদ্দিন, এক্সিকিউটিভ ডা. মেম্বার খন্দকার মাহমুদ হোসাইন, ডা. সরোয়ার জাহান, ডা. রাশিদুল ইসলাম, কৃষিবিদ আফতাব (সিনিয়র সেলস ম্যানেজার, নাভানা গ্রুপ) সহ অনেকে।
আগামী বৃহস্পতিবার (৮ মার্চ) আহকাব চতুর্থ বারের মতো এ মেলা আয়োজন করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এই মেলা আগামী ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। এবারের মেলার স্লোগান ‘মিল্ক ইজ নট জাস্ট ফর কিডস’ (milk is not just for kids)।
আগামী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রদর্শনীটি উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডল গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন।
মেলায় প্রবেশের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মেলার শেষ দিন পর্যন্ত এ রেজিস্ট্রশন চলবে। এছাড়া মেলা প্রাঙ্গনে এসেও দর্শনার্থীরা রেজিস্ট্রশন করে মেলায় প্রবেশ করতে পারবেন।www.ideap.org এ লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন বা নিবন্ধনের কাজ সম্পন্ন করা যাবে। আহকাব মেলার বিস্তারিত তথ্য জানতে ভিভিট করুন http://www.iedap.com/
























