
অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড এর মধ্যে পণ্য ক্রয়ে ডিসকাউন্ট সুবিধা প্রদান সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত মঙ্গলবার (৩০ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং মিনিস্টার হাইটেক পার্ক এর ম্যানেজিং ডাইরেক্টর দিলরুবা তনু’র উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এবং মিনিস্টার হাইটেক পার্ক এর হেড অব কর্পোরেট সেল্স মোহাম্মদ বদরুল আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।
ইসলামী ব্যাংক ও মিনিস্টার হাইটেক পার্ক’র মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ায় ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড গ্রাহক এবং ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মিনিস্টার হাইটেক পার্ক এর সকল পণ্য ক্রয়ে ১৫% ডিসকাউন্ট সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম হাবিবুল্লাহ, এফসিএস, মুহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং মিনিস্টার হাইটেক পার্ক এর ডাইরেক্টর ফাইন্যান্স মো. মজিবুর রহমান, ডিভিশনাল ম্যানেজার মো. তৈয়বুর রহমান ও এফ এম মাহফুজুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আরও পড়ুন: ইসলামী ব্যাংক দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে
























