নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বিভিন্ন বাজারে বয়লার মুরগির ডিম ও হাঁসের ডিমের দামে ভিন্নতা দেখা গেছে। জেনে নিন রাজধানীর সবচেয়ে বড় পাইকারি ডিমের বাজার তেজগাঁ আড়তের আজ রোববারের পাইকারি ও খুচরা বাজারদর।

লাল ডিম

বাজার তথ্য অনুযায়ী, মুরগির লাল ডিমের পাইকারি দাম প্রতি ১০০ পিস ৭৩০ থেকে ৭৫০ টাকার মধ্যে রয়েছে। খুচরা বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে প্রায় ১১০ টাকায়।

সাদা ডিম

অন্যদিকে সাদা ডিমের পাইকারি দাম প্রতি ১০০ পিস ৬২০ থেকে ৬৫০ টাকা। খুচরা বাজারে এসব ডিম প্রতি ডজন প্রায় ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

হাঁসের ডিম

এ ছাড়া হাঁসের ডিমের পাইকারি দাম প্রতি ১০০ পিস ১ হাজার ২৩‍০ থেকে ১ হাজার ২৫০ টাকার মধ্যে রয়েছে। খুচরা বাজারে প্রতি হালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রায় ৮০ টাকায়।