
কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘণ্টায় (৩১ মার্চ সন্ধ্যা ৬টা থেকে) দেশের একাধিক স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে।
আগামী ২৪ ঘণ্টায় (৩১ মার্চ সন্ধ্যা ৬টা থেকে) দেশের একাধিক স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এর এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
যেসব স্থানে: রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: রোববারের পোল্ট্রি পণ্য ডিম, মুরগির পাইকারি দাম
























