
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: গত জুলাই মাসে ভারতের আমদানি ২৮.৪% কমায় বাণিজ্য ঘাটতি ৪৮৩ কোটি টাকা। এ বছর জুলাইয়ে ১০.২১% ভাগ কমলো রফতানি। এ পরিমান ২৩৬৪ কোটি ডলার। বিশ্ব বাজারে চাহিদা না-থাকাই রফতানি কমার অন্যতম কারণ বলে জানিয়েছে দেশটির রফতানিকারীদের সংগঠন ফিয়োর।
উল্লেখ্য, এপ্রিল, মে ও জুনে রফতানি কমেছিল যথাক্রমে ৬০.২৮%, ৩৬.৪৭% ও ১২.৪১%। ধীরে হলেও অবস্থা ফিরছে বলে মত রফতানিকারীদের সংগঠন ফিয়োর।
এ দিকে, আজ এক সভায় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের হুঁশিয়ারি, কোনও দেশ ভারতের পণ্যে বিধিনিষেধ চাপালে কেন্দ্র সেই পথে হাঁটতে পিছপা হবে না। আবার মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগে এ দেশে নিম্নমানের পণ্য রফতানি করলেও ব্যবস্থা নেওয়া হবে। রফতানির চাকায় গতি আনতে শিল্পকে সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে বলেছেন ছোট শিল্পমন্ত্রী নিতিন গডকড়ী।
এক মাসে ভারতের বাণিজ্য ঘাটতি ৪৮৩ কোটি শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।
























