কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি সপ্তাহে (২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০১৯) দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিসহ ঘন কয়াশা থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ সপ্তাহের আবহাওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এ সময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন/গুড়ি গুড়ি বৃষ্টিসহ অবশিষ্টাংশ শুষ্ক থাকতে পারে।

দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় শেষ রাত হতে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এ সময়ের প্রথমার্ধে রাতের তাপমাত্রা ১-৩০ সে বৃদ্ধি এবং দ্বিতাীয়ার্ধে ১-২০ সে হ্রাস পেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।