চাষ ব্যবস্থাপনা ও করণীয় ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সঠিক পদ্ধতিতে করলা চাষে সার প্রয়োগ না করলে ভালো ফলন পাওয়া যায় না। ফলে অনেক চাষিই করলা চাষে বিমুখ হন।তাই করলার অধিক ফলন পেতে হলে  সারের সঠিক প্রয়োগ মাত্রা জানতে হবে।

করলা: আমাদের দেশে করলা অন্যতম প্রধান সবজি। স্বাদে তিক্ত হলেও সকলের নিকট এটি প্রিয় সবজি হিসেবে পরিচিত।উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় করলা ভাল জন্মে। অতিরিক্ত বৃষ্টিপাতে পরাগায়ন বিঘ্নিত হতে পারে। সব রকম মাটিতেই করলার চাষ করা যেতে পারে। জৈব সার সমৃদ্ধ দো-আঁশ বেলে দো-আঁশ মাটিতে ভাল জন্মে।

আরও পড়ুন: যেভাবে করলা চাষে অধিক ফলন পাবেন
করলার তেতো চায়ের যেসব উপকার
আগাম লাউ ও করলা চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা

সারের পরিমাণ ও প্রয়োগ মাত্রা: 

সারের নামমোট পরিমাণ
(হেক্টর প্রতি)
মোট পরিমাণ (শতাংশ প্রতি)জমি তৈরির সময় (শতাংশ প্রতি)চারা রোপণের ৭-১০
দিন পূর্বে
চারা রোপণের ১০-১৫
দিন পর
চারা রোপনের ৩০-৩৫
দিন পর
চারা রোপনের ৫০-৫৫
দিন পর
চারা রোপনের ৭০-৭৫
দিন পর
পচা গোবর২০ টন৮০ কেজি২০ কেজি৫ কেজি
টিএসপি১৭৫ কেজি৭০০ গ্রাম৩৫০ গ্রাম৩০ গ্রাম
ইউরিয়া১৭৫  কেজি৭০০ গ্রাম১৫ গ্রাম১৫ গ্রাম১৫ গ্রাম১৫ গ্রাম
এমপি১৫০ কেজি৬০০ গ্রাম২০০ গ্রাম২০ গ্রাম১৫ গ্রাম
জিপসাম১০০ কেজি৪০০ গ্রাম৪০০ গ্রাম১৫ গ্রাম
দস্তা সার১২.৫ কেজি৫০ গ্রাম৫০ গ্রাম
বোরাক্স১০ কেজি৪০ গ্রাম৪০ গ্রাম
ম্যাগনেশিয়াম১২.৫কেজি৫০ গ্রাম৫ গ্রাম
অক্সাইড

 

করলা চাষে যে পদ্ধতিতে সার প্রয়োগে অধিক ফলন পাবেন শিরোনামে লেখাটি কৃষি তথ্য সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি