নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: করোনার প্রভাবে দেশে খাদ্য নিয়ে কোন সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় দীর্ঘমেয়াদী কী প্রভাব পড়বে তা বলা মুশকিল। খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদেরকে বিভিন্ন প্রণোদনা প্রদান করছে। ফলে কোভিড-১৯ পরিস্থিতিতেও খাদ্য উৎপাদনের ধারা বজায় আছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর, ২০২০) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও’র) ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে ভাষণে অনলাইনে এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলে কৃষি সচিব মো: নাসিরুজ্জামান, খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আব্দুর রৌফ, এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ধান বীজ সংরক্ষণের কার্যকর প্রযুক্তি; বায়ুরোধী ব্যাগ

কৃষিমন্ত্রী বলেন, কোভিড-১৯ ও জুনোটিক(প্রাণিবাহিত) রোগের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ এক স্বাস্থ্য অ্যাপ্রোচ’ নিতে হবে যেখানে মানুষ, প্রাণি, উদ্ভিদ ও পরিবেশের মধ্যে আন্তসম্পর্ককে বিবোচনায় নিয়ে কাজ করতে হবে।

এবারের ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সের আয়োজক ভুটান। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভিভিও কনফারেন্সের মাধ্যমে ১- ৪ সেপ্টেম্বর সময়ে অনুষ্ঠিত হচ্ছে এ কনফারেন্স। কনফারেন্সের চেয়ারপার্সন ভুটানের কৃষি ও বনমন্ত্রী লিওনপো ইয়েশি পেনজর, এফএও’র মহাসচিব ডংইয়ু কিউ, সদস্যদেশসমূহোর কৃষিমন্ত্রীগণ উপস্থিত ছিলেন। এশিয়া -প্যাসিফিক অঞ্চরের ৪৬ টিদেশ এ কনফারেন্সে অংশগ্রহণ করছে।

করোনার প্রভাবে দেশে খাদ্য সংকট হবে না শিরোনামে সংবাদের তথ্য এগ্রিকেয়ার২৪.কমকে নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো. কামরুল ইসলাম ভূইয়া।

আরও পড়ুন: রাজশাহীতে বন্যায় আউশের ক্ষতি ৩১ কোটি, বিপাকে কৃষক

প্রিয় কৃষিজীবি ভাইয়েরা, কৃষির সব সংবাদ ও পরামর্শমূলক তথ্য জানতে আমাদের সাথে থাকুন। এছাড়া আপনার এরাকাল কৃষির সব ধরণের তথ্য জানাতে পারবেন আমাদের। আমরা তা সবার কাছে তুলে ধরবো। কৃষির উন্নয়ানে কাজ করে যাচ্ছে এগ্রিকেয়ার২৪.কম।