ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৪ জন যা পুরুষের চাইতে ৮গুণ বেশি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো চার হাজার ২৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষা করে দুই হাজার ১৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ১২ হাজার ৯৯৬ জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৮০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দুই লাখ চার হাজার ৮৮৭ জন।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.১৯ শতাংশ।