নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ দেশের ৪ বিভাগে অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ সকালের বিজ্ঞপ্তিতে জানান,মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুবাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে বিক্ষিপ্তভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পড়তে পারেন: ব্রয়লারের কেজিতে কমেছে ১৫, সোনালী ৪০

দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৫২ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৪৮ মিনিটে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) বৃষ্টিপাতের প্রবণতা বৃ্িদ্ধ পেতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ