নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি।

আজ সোমবার (১ মার্চ ২০২১) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বেলা ২টার দিকে এ পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি নেতৃবৃন্দ। স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, সমিতি’র সহ-সভাপতি ও কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ‍মোঃ মেসবাহুল ইসলাম, সারোয়ার মাহমুদ, (সাবেক মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর), সমিতি’র মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, যুগ্ম-সম্পাদক মিটুল কুমার সাহা, সাংগাঠনিক সম্পাদক ড. মোঃ গোলাম ফারুক, কোষাধ্যক্ষ মোঃ আবুল মুনছুর, আন্তর্জাতিক সম্পাদক ড. মোঃ সাইদুর রহমান।

এছাড়াও গবেষণা সম্পাদক ড. মোঃ কামরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক ড. ফওজিয়া ইয়াসমিন, প্রচার সম্পাদক কামরুল হাসান (তুহিন), দপ্তর সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, প্রকাশনা সম্পাদক আফরোজা রহমান, সমিতি’র সম্মানিত সদস্য ড. এ.এইচ.এম মনিরুল হক নাকভি, মোঃ আহসানুজ্জামান লিন্টু, ড. মোঃ মজিবুল হক চুন্নু, মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি , মোঃ সামিউল হক (টুটুল), প্রফেসর ড. এম. কামরুজ্জামান, ফাইজুল ইসলামসহ সমিতি’র বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এগ্রিকেয়ার/এমএইচ