
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রোববার (৩১ অক্টোবর ২০২০) ভোর ৫টা থেকে দুপুর ১টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের ১৯টি অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সাথে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: লঘুচাপের সম্ভাবনা, আগামী ২ দিনের মধ্যে হতে পারে বজ্রসহ বৃষ্টি
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: দেশের যেসব অঞ্চলে হতে পারে ঝড়বৃষ্টি
এদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ রোববার (৩১ অক্টোবর ২০২০) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে।দেশের অর্ধেক অঞ্চলে হতে পারে ঝড়বৃষ্টি সংবাদের তথ্য জাগো নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























