আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বুধবার (১৪ অক্টোবর ২০২০) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন: গতি বেড়েছে নিম্নচাপের, অন্ধ্রউপকূল অতিক্রম করতে পারে

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ভারতের উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করেছে এবং দুর্বল হয়ে বর্তমানে ভারতের তেলেঙ্গানায় নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হতে পারে।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশের কেবল পাঁচটি অঞ্চলে সামান্য থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: চলতি মাসে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তারা আরও জানায়, আগামী ৩ দিনে তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

আজ বুধবার (১৪ অক্টোবর ২০২০) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দেশের যেসব স্থানে হতে পারে বজ্রসহ বৃষ্টি শিরোনামে সংবাদের তথ্য জাগো নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি