
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশে কিছু অঞ্চলে কুয়াশার পাশাপাশি গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (৬ জানুয়ারি, ২০২১) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা/ গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩২.০৫ ডিগ্রী সেলসিয়াস।
অন্যদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ১১ দশমিক ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কি.মি.।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বুধবার (৬ জানুয়ারি, ২০২১) সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৬০%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে। আগামী পাঁচ দিন রাতের তাপামাত্রা কমতে পারে।
দেশে কুয়াশার পাশাপাশি গুড়িগুড়ি বৃষ্টির পূর্বাভাস শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























