
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ২০২০-২১ বর্ষে উৎপাদিত বিভিন্ন শ্রেণি ও জাতের আমন ধান বীজ ও পাট বীজের দাম নির্ধারণ করলো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
গত ১৭ ফেব্রুয়ারি ২০২১ বীজের সংগ্রহমূল্য কমিটির অনুষ্ঠিত সভায় ধান বীজের দাম নির্ধারণ করা হয়। ১৮ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএডিসি।
| ক্রমিক নং | বীজের জাত | বীজের শ্রেণি | সংগ্রহ মূল্য টাকা/কেজি |
| ১ | ব্রিধান- ৩৪ (সুগন্ধি) | ভিত্তি প্রত্যায়িত/ মানঘোষিত | ৭০.০০ টাকা ৬৪.০০ টাকা |
| ২ | ব্রিধান-৪৮,৫১,৭৫,৮০,৮৭, নাজিরশাইল, বিনাশাইল, গাইনজা | ভিত্তি প্রত্যায়িত/ মানঘোষিত | ৪৫.০০ টাকা ৩৯.০০ টাকা |
| ৩ | অন্যান্য সকল জাত | ভিত্তি প্রত্যায়িত/ মানঘোষিত | ৩৮.০০ টাকা ৪৪.০০ টাকা |
এছাড়াও পাট বীজের দাম নির্ধারন করা হয়েছে:-
| অর্থবছর | বীজ ক্রয়কারীর বিবরণ | বিক্রয়মূল্য( ভিত্তি, প্রত্যায়িত/মানঘোষিত) দেশী পাট (টাকা/কেজি) | তোষা পাট (টাকা/কেজি) |
| ২০২০-২১ | বিএডিসির বীজ ডিলার কৃষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান | ২৬৫ টাকা ২৯৫ টাকা | ১৮০ টাকা ২০০ টাকা |
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর মহাব্যবস্থাপক (বীজ) প্রকাশ কান্তি মন্ডল কর্তৃক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ধান বীজের দাম নির্ধারণ বিষয়ে জানানো হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























