
ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ আম উৎপাদনকারী জেলা নওগাঁর সাপাহারে আমচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে ‘সাপাহার উপজেলা আমচাষী সমিতি’র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আম ব্যবসায়ী মোতাহার হোসেন শাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নূর, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বেনু, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক মিয়া, জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, সাপাহার বাজার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, আমচাষী সাখাওয়াত হোসেন, রবিউল ইসলাম রবি, কাজী মোবারক হোসেন, সাংবাদিক তসলিম উদ্দিন প্রমুখ।
নওগাঁয় আমচাষী সমাবেশে বক্তারা আগামী মৌসুমে উন্নত প্রজাতির সুস্বাদু বিষমুক্ত আম উৎপাদন, বাজারজাতকরণ কৌশল ও চাষীদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনাসহ সমিতির উন্নয়নের বিষয়ে বক্তব্য দেন।
আরোও পড়ুন: আষাঢ়-শ্রাবণে আম গাছ লাগবেন যেভাবে
























