
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় পুড়ে গেছে একটি পোল্ট্রি খামার। অগ্নিকান্ডে প্রায় পাঁচ শতাধিক মুরগি পুড়ে মারা গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান খামারের মালিক জুয়েল রানা।
গতকাল রোববার দুপুর ১টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চকরঘুনাথ গ্রামে জুয়েল রানার পোল্ট্রি খামারে আগুনের এ ঘটনাট ঘটে। এতে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে জুয়েল রানার পোল্ট্রি খামারে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা পুরো খামারে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মান্দা ফায়ার ষ্টেশনের ইনচার্জ গোলাম সরোয়ার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
























