
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর কাঁচাবাজারগুলো ক্রমশই বেড়েই চলেছে সবজির দাম । গতসপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি সবজির দাম বেড়েছে ১০ থেকে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত। এদিকে কমে যাওয়া বেগুনের কেজি আবারও ৮০ টাকায় পৌঁছেছে।
বাজারে প্রতিকেজি সবজির দাম সর্বনিম্ন ৩০ টাকা। তবে, পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কমেছে। দেশি পেঁয়াজ ৩৫ টাকা, আমদানি করা পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে । দু-সপ্তাহ আগে প্রতিকেজি কাঁচা মরিচ ৮০০ টাকা দরে বিক্রি হলেও দাম বেড়েছে কাঁচামরিচের। প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
নগরীর বাজারগুলোতে প্রতি কেজি সাদা বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায় যা গত সপ্তাহে ছিলো ৫০ থেকে ৬০ টাকা। এদিকে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ২৬০ টাকা, দেশি মুরগি ৪৮০ টাকা এবং লেয়ার ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকায়, খাসির মাংস ৮০০ টাকায়।
পড়তে পারেন: বাজারে ৫০ টাকা কেজির কম সবজি নেই
বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ৬৫ টাকা দরের দেশি ফুলকপি বিক্রি হচ্ছে ৮০, করলা ৪০ টাকায়, কাঁকরোল আলু ২০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, শসা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৪০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা।
পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, বাজারে সরবরাহ থাকলেও বছরের পুরোটাই দাম বেশি হওয়ায় এখনো দাম বেশি। সবজির চাহিদা বাড়তি থাকায় দাম বেশি।
অপরদিকে ক্রমাগত বাড়ছে ডিমের দাম। প্রতিহালি (৪ টি) সাদা ডিম ৩০ টাকা থেকে বর্তমান ৩৪ টাকা ও লাল ডিম ৩৮ টাকা, দেশি মুরগির ডিম ৫৫ টাকা, হাঁসের ডিম ৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে বলে এগ্রিকেয়ার২৪.কমকে জানান ডিম ব্যবসায়ী শামীম হোসেন।
পড়তে পারেন: ফল-মূল, শাকসবজি থেকে রাসায়নিক দূর করার ৪ কৌশল
সবজির বাজার এমন চড়া হওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন ক্রেতারা। সাইফুল নামের এক ক্রেতা এগ্রিকেয়ার২৪.কমকে জানান,‘সবজির দাম শুনে মাথা খারাপ হওয়ার অবস্থা। বাড়তেই আছে দাম। ৪০ টাকা বেগুন ৮০ টাকা। ৪০ টাকার কম সবজি নাই।’
বুধবার (২৫ মে ২০২১) রাজশাহী নগরের সাহেব বাজার, মাস্টার পাড়া এবং মনিচত্বর সবজি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
সোলেমান আলী নামের সবজি বিক্রেতা জানান, প্রতি কেজি লাল শাক ৩০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, সবুজ শাক ( কাঁটানটে) ৪০ টাকা, প্রতি হালি কাঁচা কলা ৩০ টাকা, প্রতি হালি লেবু ১০ টাকা, প্রতি পিস লাউ ৩০ টাকা থেকে ৩৫ টাকা, কচু ৬০ টাকা, কচুর লতি ৪০ টাকা।
এদিকে স্থিতিশীল রয়েছে ইলিশ মাছের বাজার। নগরের মাছ ব্যবসায়ী সুমন হোসেন এগ্রিকেয়ার২৪.কম কে জানান, ১ কেজি থেকে বড় এ গ্রেডের ইলিশ পাইকারিতে বিক্রি হয়েছিল ১২০০ টাকা থেকে ১২৫০ টাকায়। ৫০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৭০০-৮০০ টাকায়। এরচেয়ে ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে।
পড়তে পারেন: ডিমের হালি ৪২, কমেছে ব্রয়লারের দাম
সিলভার কার্প ১৬০-১৮০ টাকা, পাঙ্গাশ ১৪০ থেকে ১৬০ টাকা, চিংড়ি ও গলদা চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, কালবাউশ ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও রুই মাছ ওজনভেদে প্রতিকেজি ২৪০ থেকে ৩২০ টাকা, কাতল ২৫০ টাকা, শিং ৩০০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মসলার বাজরে স্বস্তি উধাও। বাড়ছে মসলার দাম। রসুন ৯০ টাকা, আদা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।
এগ্রিকেয়ার/এমএইচ
























