ঘূর্ণিঝড়ের সময়ে আবহাওয়া অফিসের

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন(০৩) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা যাচ্ছে। আজ (শনিবার, ২২ আগস্ট ) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য প্রকাশ করেছে।

গতকাল ২১ আগস্ট ২০২০ আবহাওয়া বার্তায় বলা হয়েছিল, দেশের যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
একইসাথে সাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌকাগুলিকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।