
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার বন্যা পরিস্থিতি ও আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাতে বলা হয়েছে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, উত্তর-পূর্বাঞ্চলে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। অপরদিকে সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
আজ মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৗশলী মো: আরিফুজ্জামান ভূঁইয়া এগ্রিকেয়ার২৪.কমকে এসব তথ্য জানিয়েছেন।
পড়তে পারেন: দেশে ব্রাহমা মুরগির খামার, জোড়ার দাম ২৫ হাজার!
আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং অন্যান্য ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের স্থান সমূহ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
তিনি আরোও জানান, তিস্তা নদীর পানি সমতল বিপদসীমার কাছাকাছি অথবা উপরে অবস্থান করতে পারে।
আবহাওয়ার ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো: আবুল কালাম মল্লিক বলেন, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: জানা গেলো সিলেটে ভয়াবহ বন্যার ‘কারণ’
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২২ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ, যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় (৩০-৪০) কিঃমিঃ বেগে বৃদ্ধি পেতে পারে।
আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫% আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৯ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১২ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাত প্রবনতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাত প্রবণতা হ্রাস পেতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























