
নাহিদ বিন রফিক (বরিশাল) এগ্রিকেয়ার২৪.কম: ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বরিশালে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) এর প্রথমবারের মতো ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী ২০২১) কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ নিখিল রঞ্জন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিচালক (অব.) মো. মজিবুল হক মিয়া এবং অতিরিক্ত পরিচালক (অব.) মো. সাইনুর আজম খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নিখিল রঞ্জন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধুই স্মৃতিচারণ নয়, এর পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণে সহায়তা করা। ১৮ কোটি মানুষের খাদ্য সরবরাহে চাই নিরাপদ ফসল উৎপাদন। এজন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ। পরিবর্তিত জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষিকে এগিয়ে নেয়া। আর তা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। এমন কাজ করে দেখাতে হবে, যাতে অন্যরা উৎসাহিত হয়।
মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. নজরুল ইসলাম, এটিআই’র ভাইস প্রিন্সিপাল (অব.) শ্যামল কুমার দাস, ঊর্ধ্বতন প্রশিক্ষক যুথিকা পাল, বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, মেট্রোপলিটন কৃষি অফিসের উপসহকারি কৃষি কর্মকর্তা আবুল বাশার, বরিশাল সদরের উপসহকারি কৃষি কর্মকর্তা আসমা হোসেন কেয়া প্রমুখ।
অনুষ্ঠানে ডিএই বরিশালের উপপরিচালক মো. তাওফিকুল আলম, ভাসমান কৃষির প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, এটিআইর সাবেক মুখ্য প্রশিক্ষক সন্তোষ কুমার মন্ডল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল হাসান, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রতন কুমার গনপতি, মেহেন্দিগঞ্জের উপজেলা কৃষি অফিসার মো. হারুন-অর-রশিদ, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮১ সালের ২৩ ফেব্রুয়ারি তৎকালীন কৃষি ও বন মন্ত্রী মেজর জেনারেল (অব.) নুরুল ইসলাম এ শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এগ্রিকেয়ার/এমএইচ
























