
আবু জাহিদ, বশেমুরবিপ্রবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় ৯ টি ইউনিটের মোট ৩২৪৫ টি আসনের বিপরীতে ১ লাখ ৩ হাজার ৯৯৪ টি আবেদন অনলাইনে জমা পড়েছে।
প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির (যোগাযোগ) সদস্য ও সি এস ই বিভাগের প্রভাষক মো. মনোয়ার হোসেন এগ্রিকেয়ার২৪.কম কে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এই শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ১৯৫৫৮, ‘বি’ ইউনিটে ১১৩৩১, ‘সি’ ইউনিটে ১৫৪৫২, ‘ডি’ ইউনিটে ৯৯৪৫, ‘ই’ ইউনিটে ২১১১৭, ‘এফ’ ইউনিটে ৮৪৫৩, ‘জি’ ইউনিটে ৮৫১৩, ‘এইচ’ ইউনিটে ৮৮২৬ , ও ‘আই’ ইউনিটে ৭৯৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।
২ নভেম্বর সকাল ১০টা থেকে, ‘ডি’ ইউনিট, বিকাল ৩টা থেকে ‘ই’ ইউনিটের পরীক্ষা ও ৩ নভেম্বর সকাল ১০টা থেকে ‘এফ’ ইউনিট ও বিকাল ৩ টা থেকে ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৯ নভেম্বর সকাল ১০টা থেকে ‘সি’ ইউনিট ও বিকাল ৩টা থেকে ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ১০ নভেম্বর সকাল ১০টা থেকে ‘আই’ ইউনিট, দুপুর ১টা থেকে ‘বি’ ইউনিট ও বিকাল সাড়ে ৩টা থেকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের www.bsmrstu.edu.bd ওয়েবসাইট থেকে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
























