
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববারও (১২ জুন) কয়েক অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে জানিয়েছেন আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম।
এ আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ রংপুর, ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি আচার
রোববার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনাস ৭৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাট ২২ দশমিক ৩ মিলিমিটার। ঢাকায় আজ বৃষ্টিপাত হয়নি, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, সকাল ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৮৯ শতাংশ। সূর্যাস্ত ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























