
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ভারতের বিহার, উত্তর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি রাজস্থান, হরিয়ানা, উত্তর হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম এলাকায় অবস্থান করছে। এ অবস্থানের কারণে মৌসুমী বায়ুর প্রভাবে দেশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ শুক্রবার ২৮ আগস্ট ২০২০ সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ।

























