
গোলাম মর্তুজা সেলিম,সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: ভাষা শহীদদের স্মরণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) বাঁধন ইউনিট এর উদ্যোগে ব্লাড গ্রুপিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সিকৃবি বাঁধন ইউনিটের প্রায় ৪০ জন কর্মী ভাষা শহীদ সালাম ও রফিক নামে দুইটি গ্রুপে ভাগ হয়ে সিলেট এর শাহী ঈদগাহ ও কুমাড়পাড়া পয়েন্ট ব্লাড গ্রপিং করে।
বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এ কার্যক্রম। একে দুই গ্রুপের সদস্যরা মোট ২১৫ জনের মানুষের বিনামূল্যে রুক্তের গ্রুপ নির্ণয় করে।
বাঁধন সিকৃবি ইউনিটের কর্মীরা রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানের প্রতি মানুষকে উৎসাহিত করেন।

সিকৃবি বাঁধন ইউনিটের সাধারণ সম্পাদক জুনায়েদ ইসলাম বলেন, আমরা স্বপ্ন দেখি সেই দিনের, যে দিন এই রক্তস্নাত বাংলায় সকল মানুষ তার রক্তের গ্রুপ জানবে এবং রক্তদানের বিষয়ে সচেতন হবে।
দেশের অন্যতম এই ইউনিট বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস কেন্দ্রীক সিলেটের বিভিন্ন জায়গায় রক্ত গ্রুপিং এর কাজ করে থাকে।
























