
ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ‘বারোমাসি বা গ্রীষ্মকালীন টমেটোর ফলন পাওয়া যায় ছয় থেকে সাত মাস। বাজার ব্যবস্থাও ভালো থাকে। বিক্রি করা যায় একশ টাকার ওপরে প্রতি কেজি। তাই সারাবছর ফলন পাওয়ার আশায় কৃষক শাওন বারমাসি টমেটো চাষ করেছেন।
৪০ শতাংশ জমিতে বারোমাসি টমেটো চাষ করেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাতপাড়া গ্রামের বাসিন্দা শাওন সরকার। ইতিমধ্যে ৫০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন তিনি।
শাওন জানান, ৪০ শতাংশ জমিতে বারোমাসি টমেটো চাষ বাবদ তাঁর দেড় লাখ টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে তিনি ৫০ হাজার টাকার টমেটো বিক্রি করছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, গাছে যে পরিমাণ টমেটো রয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আরও তিন লাখ টাকার মতো টমেটো বিক্রি করতে পারবেন।
শাওন জানান, কসমেটিক দোকান পরিচালনা করার পাশাপাশি তিনি এ টমেটো চাষ করেছেন। ভবিষ্যতে আরও ১০ বিঘা জমিতে টমেটো চাষ করার পরিকল্পনা রয়েছে। আশপাশের বিভিন্ন এলাকার লোকজন এসে তার টমেটো ক্ষেত দেখে যাচ্ছেন। অনেকে পর্রামশ নিচ্ছেন।
এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:
টমেটোর পাতা কোঁকড়ানো ও ঢলে পড়া রোগের সমাধান
এক টেকনিকেই টমেটোর ফলন হবে দ্বিগুণ
গ্রীষ্মকালীন টমেটো বারি-৮ চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকের
গ্রীষ্মকালীন টমেটো বারি-৮ চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকের
শাওন বলেন, গত ১৫ জুলাই ৪০ শতাংশ জমিতে টমেটোর চারা রোপণ করেন। বর্তমানে পাকা টমেটো স্থানীয় বাজারে খুচরা ও পাইকারী বিক্রি করছেন। খুচরা প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর পাইকারী প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা করে।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাবিউল্লাহ বলে, শাওনকে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ আমরা কৃষি সম্প্রাসারণ অফিস থেকে প্রথম থেকেই দিয়ে যাচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। এখন বাজারে টমেটোর দামও ভালো পাচ্ছেন কৃষক। সারাবছর ফলন দিবে শাওনের বারমাসি টমেটো সংবাদের তথ্য বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে নেওয়া হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























