আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (১৪ মার্চ ২০২১) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে,  সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টির হতে পারে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দেশে তেঁতুলিয়া ও সিলেটে সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, সারাদেশের দিনের এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ড ৩৪.৫ এবং ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুর ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৬-১০) কি.মি.।

সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রোববার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৪৩%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.০৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ০৭ মিনিটে।

সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।

এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।

এগ্রিকেয়ার/এমএইচ