
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে সমুদ্রবন্দর থেকে সকল ধরণের সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। ঝড়-বৃষ্টির পূর্বাভাস না দিয়ে সু-খবর দিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার এগ্রিকেয়ার২৪.কমকে আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: আবুল কালাম মল্লিক।
এই আবহাওয়াবিদ জানান, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস ছিল। আজ বৃহস্পতিবার দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলার অনায়াসে চলাচল করতে পারবে।
তিনি আরোও বলেন,“ সারাদেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।”
আবহাওয়া দপ্তরের সর্বশেষ প্রকাশিত ২৪ ঘন্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় চিত্রা উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দ্রুত দুর্বল হয়ে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।
এগ্রিকেয়ার২৪.কমের অন্যান্য নিউজ পড়তে পারেন:
ঘুরে দাঁড়াচ্ছে গমের বাজার, বাড়লো দাম
গরু পালনে যেসব কৌশল জানলে লাভ নিশ্চিত
মিশ্র ফসলে লাভবান হচ্ছেন রাজশাহীর চাষিরা
এটি বর্তমানে নেত্রকোনা এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপে আকারে অবস্থান করছে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। এতে বলা হয়, মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৩ নম্বর বিপদ সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭২ ঘন্টা (৩ দিন) তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রার বাড়ার পাশাপাশি রাতের তাপমাত্র্রাও বাড়তে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























