হাবিপ্রবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। রবিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের  কৃষি অনুষদে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত  হয়।

কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শোয়াইবুর  রহমান ওরিয়েন্টেশনে  সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফসল শরীরতত্ব ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু খায়ের মো. মুকতাদিরুল বারি চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আল-আমিন (পলাশ)। ওরিয়েন্টেশন অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা সোহেল জামান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মাঝে সাদিয়া খাতুন ও মেহেদী হাসান এবং মাস্টার্সের বর্তমান শিক্ষার্থীদের মাঝে পল্লবী ও কানিজ  বক্তব্য রাখেন।

২০১৮ সেশনের জানুয়ারি-জুন সেমিষ্টারের ২ জন বিদেশীসহ (সোমালিয়া ও ইথিউপিয়া) ১৭ জন শিক্ষার্থী ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।