কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২০) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আজ সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২০) সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশের যেসব স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা এর তথ্য বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে। পাঠক প্রতিদিনের আবহাওয়ার খবর ও বিশেষ বিশেষ আবহাওয়ার সতর্কবার্তা এগ্রিকেয়ার২৪.কম নিয়মিতভাবে তুলে ধরছে। এটি মূলত পাঠকের চাহিদাকে বিবেচনায় এনে দেশের বৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজপোর্টার এগ্রিকেয়ার২৪.কম আবহাওয়ার সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশ করে যাচ্ছে।

আবহাওয়া নিয়ে যে কোন সংবাদ পেতে এগ্রিকেয়ার২৪.কম এর সাথেই থাকুন। এছাড়া আপনার এলাকার কৃষি সংশ্লিষ্ট যে কোন খবর আমাদের পাঠাতে পারেন আমরা তা ‍তুলে ধরবো। আমাদের কাছে নিউজ পাঠানোর ঠিকানা [email protected]

এগ্রিকেয়ার/এমএইচ