
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার : ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। এবং আগামী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা দপ্তর।
আবহাওয়াবিদ বজলুর রশিদ আবহাওয়ার পূর্বাভাসে জানান, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সারাদেশে ২ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কি.মি. ঘন্টায় বাতাস বইতে পারে। সেইসাথে আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৩৫ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ২৯ মিনিটে।
পরবর্তী আগামী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এবং বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সামান্য পরিবর্তন হতে পারে।
সর্বোচ্চ তাপমাত্রা দিনাজপুরে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোনিম্ন তাপমাত্রা সন্দ্বীপে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে ১২৮ মিলিমিটার।
সিনপটিক অবস্থা: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের অদূরে অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।
এগ্রিকেয়ার/এমএএইচ
























