আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: অবশেষে রাজশাহীতে বৃষ্টি নেমেছে। সেইসাথে রাজশাহী ছাড়াও ৭ বিভাগে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র এগ্রিকেয়ার২৪.কমকে জানান, আজ বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বৃষ্টি থামে। এই সময়ের মধ্যে তাঁরা ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন।

বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটবিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ ঝড়োহাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। 

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৯.৮ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা নেত্রকোনা ও সিলেট ২২.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কি.মি.।

আজ সন্ধ্যা্ ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৬০ %। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.২৩ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৩১ মিনিটে।

অবশেষে রাজশাহীতে বৃষ্টি, ৭ বিভাগে শিলাবৃষ্টির সম্ভাবনা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।

এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।

এগ্রিকেয়ার/এমএইচ