ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগাম সবজি ফুল কাপ, বাঁধাকপি, বরবটি চাষ করেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষক আফজাল হোসেন। মৌসুমের শুরু থেকেই বিক্রি করছেন সবজি। মাস খানেক আগে থেকে সবজি বিক্রি করার পরও এখন জমিতে যে সবজি আছে তার দাম অর্ধেকে নেমে আসে তাও তাদের লোকসান গুনতে হবে না তাঁর।

জেলায় এবার শীতকালীন সবজির বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ফুলকপি ৮০ টাকা কেজি, বরবটি ৬০ টাকা কেজি, মূলা ৩০ টাকা থেকে ৪০ টাকা, শিম ১২০ টাকা কেজিতে বিক্রি করেছেন আফজাল। শুধু আফজাল নয়, এ বছর জেলাতে ১৪ হাজার ২৫০ হেক্টর জমিতে সবজি চাষর লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৮৫৭ মেট্রিক টন। এখনও রোপণ চলমান আছে।

গতবছর বগুড়া জেলাতে শীতকালীন সবজির আবাদ হয়ে ছিল ১৪ হাজার ১১৪ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল ।আর শীত কালীন সবজির ফলন হয়েছিল লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার ৯৫০ মেট্রিক টনবেশি। ফুল কপি, বাঁধা কপি, শিম, মূলা, লাউ ,বরবটিসহ নানা সবজি উৎপাদন হয়েছে।

বর্তমানে মাঠে ফুল-পাতা কপি, মাচায় ঝুলছে লাউ, শিম, বরবটি। কৃষকের আনন্দ যেন আর ধরে না। এবার মাঠে যেমন আমন ধানের বাম্পার ফলন হয়েছে। তেমনি সবজিতে মাঠ ভরে উঠেছে।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

শ্রাবন মাসে কি কি সবজি চাষ করবেন, জানুন বিস্তারিত

সবজি চাষে কপাল খুলেছে আতোয়ার রহমানের

পাথর উত্তোলন ছেড়ে সবজি চাষে ভাগ্য খুলেছে ৪০০ শ্রমিকের

ওজন কমাবে শীতকালের যেসব সবজি

বগুড়ায় এ বছর যেমন আমনের বাম্পার ফলন ফলেছে তেমনি সবজির ভালো ফলনে কৃষক খুশি। প্রতি বছর বগুড়া থেকে আরু ও বাঁধা কপি মধ্যপ্রাচ্য ও ইউরোপে সবজি রফতানী হয়ে থাকে। যে কোন বছরের চেয়ে এ বছর অধিক পরিমান সবজি বিদেশে রফতানী হওয়ার আশা করছে জেলা কৃষি কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ্অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান, জেলায় গত বছরের চেয়ে এবার শতাাধিক হেক্টর বেশি জমিতে সবজি চাষ হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, গত বছর সবজি চাষ করে কাঙ্খিত ফলন ও ভালো দাম পাওয়ায় এ বছর বগুড়ার কৃষকরা সবজি চাষে ঝুঁকেছে।

জেলার কৃষি কর্মকর্তরা আরো জানান, এবার আবহাওয়া সবজি চাষের অনুকূল হওয়ায় সবজির বাম্পার ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আাশাবাদ ব্যক্ত করেছেন কৃষি কর্মকর্তারা। জেলা সব চেয়ে বড় মোকাম মহাস্থান হাটে শীত কালীন সবজি বেচা -কেনা করতে প্রতিদিন সকাল থেকে পাইকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

কৃষকরা জানান, তারা যে জমিতে আগাম কপি লাগিয়েছিলেন সেই জমিতে আরো দুই দফা কপি লাগাবেন। এদিকে হাটে-বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় সব ধরনের সবজির দাম অর্ধেকে নেমে আসায় ক্রেতারা স্বস্তিতে রয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ