
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল দেশের কয়েক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শবিার (৬ মার্চ ২০২১) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোররাতে সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আরোও জানিয়েছে, কুমিল্লা অঞ্চলসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫.০ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ শনিবার (৬ মার্চ) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯১%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.০৪ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে।
আগামীকাল দেশের যেসব অঞ্চলে বৃষ্টি শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























