নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী তিন দিন দেশের কয়েক বিভাগে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (৯ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ ড. মো: আব্দুল মান্নান।

সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো:আব্দুল মান্নান বলেন, রংপুর, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন বৃষ্টি বাড়ার প্রবণতা রয়েছে।

সেইসাথে ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে।

পড়তে পারেন: রেকর্ড দামে বিক্রি হচ্ছে সরিষা, খুশি চাষিরা

গত ২৪ ঘন্টার মধ্যে দেশের রংপুর ১১, দিনাজপুর ১১, সিলেট ৩৫, ডিমলায় ৩৮ ও শ্রীমঙ্গলে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও চুয়াডাঙ্গা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩৮ মিনিট।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৩ মিনিটে। বর্ধিত ৩ (তিন) দিন বৃষ্টিপাত প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ