
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বুধবার (১৬ ডিসেম্বর, ২০২০) সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত:শুষ্ক থাকতে পারে। সন্ধ্যা ৭ টার দিকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র এলাকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।
আরও পড়ুন: আরও কমবে রাতের তাপমাত্রা
এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ২৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ বুধবার (১৬ ডিসেম্বর, ২০২০)সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৬০%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।
আরও পড়ুন: বাকৃবিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নীতকরণে কর্মশালা
আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার / এমবি
























