
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। দেশে চলমান শৈত্য প্রবাহ ১৬টি অঞ্চল থেকে আরো বিস্তার লাভ করতে। সেইসাথে আগামী ২ দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি ২০২১) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
শৈত্য প্রবাহ: নীলফামারি, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের অন্যত্র সীতাকুন্ড,রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, সন্ধীপ, হাতিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সোমবার (১ ফেব্রুয়ারি, ২০২১) সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৪৯%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে। আগামী দুই দিনে তাপমাত্রা বাড়তে পারে।
আগামী ২ দিনে বাড়তে পারে তাপমাত্রা সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























