
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রোববার দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। তবে, আজ সকালের দেওয়া পূর্বাভাসে আবহাওয়ার পরিবর্তন বিষয়ে বলা হয়েছে।
আজ রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানান, আজ রোববার দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলার অনায়াসে চলাচল করতে পারবে।
গতকাল দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল। চট্রগ্রাম, কক্সবাজার ও বান্দরবন জেলাসমূহে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল; কিন্তু তা আজ আর নেই। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে । এছাড়া সারাদেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এসব তথ্য এগ্রিকেয়ার২৪.কমকে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
আবহাওয়া দপ্তরের সর্বশেষ প্রকাশিত ২৪ ঘন্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সমুদ্রবন্দরসমূহে কোন সতর্ক সংকেত নেই।সারাদেশের আবহাওয়া প্রধানত:শুষ্ক থাকতে পারে ।
এগ্রিকেয়ার২৪.কমের অন্যান্য নিউজ পড়তে পারেন:
বিঘায় ফলন ২২মণ ব্রিধান ৭৫, খুশি চাষিরা
খরা সহিষ্ণু আউশ ও আমন মৌসুমের নতুন ধান বিনা-১৯
ভারতীয় নতুন জাতের কুল চাষে লাভবান চাষিরা
এরআগে নেত্রকোনা এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপে আকারে অবস্থান করছিল পরবর্তীতে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭২ ঘন্টা (৩ দিন) তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রার বাড়ার পাশাপাশি রাতের তাপমাত্র্রাও বাড়তে পারে।
গত ২৪ ঘন্টায় দেশে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বন্দীপ, সীতাকুন্ড, রাঙ্গামাটি ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
এগ্রিকেয়ার/এমএইচ
























