নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার: মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৪ সেপ্টেম্বর ২০২১) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুূর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান আবহাওয়ার পূর্বাভাসে জানান- ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছুজায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রাঃ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।এছাড়া আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার। যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়-হাওযা বয়ে যেতে পারে।

আজ  সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত ০৬ টা ১২ মিনিট। এবং আগামীকাল সূর্যোদয়ভোর ০৫ টা ৪২ মিনিটে।

৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাত প্রবনতা তেমন পরিবর্তন নাই। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য বৃদ্ধি হতে পারে।

সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোনিম্ন তাপমাত্রা রাঙ্গামাটিতে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে ৭ মিলিমিটার।

সিনপটিক অবস্থা: মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

এগ্রিকেয়ার/এমএএইচ