আরিফ রহমান, ফাটো সাংবাদিক, বরিশাল, এগ্রিকেয়ার২৪.কম: উপকূলে এখন অনেক পানির কষ্ট। বরগুনা জেলার পাথরঘাটা অনেক গ্রামে পানি কষ্টে দিন যাপন করছেন এলাকাবাসী। এই মৌসুমে খাল, বিল, নদী পুকুরে পানির স্তর অনেক নেমে গেছে। অনেক নদীতে নোনা পানি সারা বছর জুড়ে।

পাথরঘাটা রূইতা পদ্মা গ্রামে এখন পুকুরের পানি দিয়ে সকল কাজ করতে হয়। মাইলের পর মাইল পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয়। পুকুরেও পারি নাই। এ অবস্থায় খুবই কঠিন জীবনযাপন করতে হচ্ছে ওইসব এলাকার স্থানীয় বাসিন্দাদের।

এর ফলে অস্থাস্থ্যকর পানি দিয়েও নিত্যপ্রয়োজনীয় কাজ কর্ম সম্পাদন করতে হচ্ছে। এতে অনেকেই অসুস্থও হয়ে পরছেন। অথচ পানির সমাধানে তেমন কোনো উদ্যোগ এখন পর্ন্ত নেয়া হয় নি।