
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আবারও দেশের ৬ অঞ্চলে শৈত্য প্রবাহ শুরু হওয়ার বেশ কয়েকদিন অতিবাহিত হলেও কিছুতেই কাটছিল না। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি ২০২১) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দফতর জানায় শৈত্য প্রবাহ কমতে শুরু করেছে এবং তাপমাত্রা বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দেশের শ্রীমঙ্গল, পঞ্চগড়, কুড়িগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে চলমান মৃদু শৈত্য প্রবাহ কমতে পারে।
২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ৩০.৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাট ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি, ২০২১) সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৮৬%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে।
কমলো শৈত্য প্রবাহ, বাড়ছে তাপমাত্রা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























