মেলা প্রাঙ্গন থেকে, জ্যেষ্ঠ প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: খামারি ও মাছ চাষিরা যেন কম খরচে অধিক উৎপাদন করে লাভবান হন সেদিক বিবেচনা করে দেশের বৃহত্তম ওষুধ শিল্প প্রতিষ্ঠান আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ উৎপাদন ও বাজারজাত করছে।

ডেইরি, ফিস, পোল্ট্রির জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দিয়ে সম্পূর্ণ গুণগত মানের ওষুধ উৎপাদন করছে। বিশ্বের সব প্রতিষ্ঠিত নামকরা প্রতিষ্ঠান থেকে র ম্যাটারিয়ালস ও ফিনিস গুডস আমদানি করে এসব ওষুধ তৈরি করছে আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফলে ভালো পণ্য খামারি, চাষিদের হাতে যাচ্ছে। এতে তারা অধিক লাভবান হচ্ছেন।

শুক্রবার (০৯ মার্চ) রাজধানীতে চলা চতুর্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণি মেলায় আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্যাভিলিয়নে আলাপকালে এগ্রিকেয়ার২৪.কম এর কাছে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির ন্যাশনাল সেলস ম্যানেজার জুলফিকার আলী। প্যাভিলিয়নে একদল কর্মী বাহিনী দর্শনার্থীদের বিভিন্ন সেবা দিচ্ছে।

বাংলাদেশে এ্যানিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) আয়োজিত এ মেলা আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী আয়োজিত মেলা আজ শনিবার শেষ হবে।

জুলফিকার আলী বলেন, গুডস ম্যানুফ্যাকচারিং প্র্যাক্টিস (জিএমপি) ও আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণে আইএসও সনদ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আমরা ভালো মানের ওষুধ সরবরাহ করতে পারছি বলেই কিন্ত এসব সনদ বা স্বীকৃতি মিলেছে।

এ ঊর্ধতন কর্মকর্তা জানান, খামারিরা যেন বাজারে টিকে থাকতে পারে সে ধরণের পণ্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে নতুন নতুন পণ্য উৎপাদন করে বাজারজাত করছি। এতে খামারিরা লাভবান হচ্ছেন। প্রাণি, পোল্ট্রি, মাছ সব খাতেই আমাদের  ওষুধ রয়েছে। দেশে এগ্রোভেট ডিভিশনে আট দশটা নাম করা প্রতিষ্ঠানের মধ্যে আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অন্যতম।

শুধু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে না আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, এর পাশাপাশি খামারিদের সচতেনতা ও দক্ষতা বৃদ্ধিতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রতি মাসে সেমিনার, কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি সম্পাদন হয়ে থাকে। কীভাবে বাজারে টিকে থাকতে হবে সে বিষয়ে দেয়া হয় দিকনির্দেশনা।

জুলফিকার আলী জানান, প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ে নিজস্ব চিকিৎসক রয়েছেন যারা সব সময়ে খামারি, চাষিদের নানাভাবে সহযোগিতা করছে। ভবিষ্যতে এ সেবা আরও প্রসারিত করার পরিকল্পনাও আছে।

২০০৮ সালে যাত্রা শুরু আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর বর্তমানে ১১০টি পণ্য রয়েছে। দেশের বাইরে বিদেশেও প্রতিষ্ঠানটি পণ্য রপ্তানী করছে। নেপালে নিয়মিত রপ্তানী হচ্ছে। এছাড়া ফিলিপাইনে রপ্তানীর প্রক্রিয়া চলছে। আহকাব মেলার বিস্তারিত তথ্য জানতে ভিভিট করুন http://www.iedap.com/