ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: সুন্দরবনের পার্শবর্তী এলাকা খুলনার কয়রায় কয়রায় চিনি মেশানো ২৩ মণ মধুসহ আটক ২ জনকে করা হয়েছে। ভেজাল মধু পাচারের সময় ২০ ড্রাম ভর্তি ২৩ মণ মধু উদ্ধার করা হয়।

এসময়ে একটি পিকআপসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এসব মধুতে চিনির মিশ্রণ দিয়ে পরিমান বৃদ্ধি এবং খাঁটি বলে বিক্রি করা হয় বলে জানা গেছে। নয়া দিগন্ত সংবাদ মাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ মাধ্যমটি জানায়, কয়রা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে কয়রা থানার ওসি রবিউল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার চাঁদ আলী ব্রিজের ওপর থেকে ভেজাল মধু ও একটি পিকআপসহ দু’জনকে আটক করে। ঘটনাস্থল থেকে পিকআপের ড্রাইভারসহ আরো তিনজন পালিয়ে যায়। পরে পিকআপের ড্রাইভার রবিউল ও কয়রা গ্রামের ফজলু গাজী পুলিশের হাতে ধরা পড়ে।

আরও পড়ুন: মৎস্য-প্রাণিসম্পদে ক্ষতিগ্রস্তদের ঋণ বিতরণে কৃষি ঋণ কমিটিকে সম্পৃক্তের অনুরোধ

কয়রা থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন জানান, ২০ ড্রাম মধু ও একটি পিকআপসহ দু’জনকে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে অজ্ঞাত দু’জনসহ মোট চারজনের নামে কয়রা থানায় মামলা হয়েছে।

কয়রা থানার ওসি রবিউল হোসেন বলেন, ভেজাল মধুর কারবারের সাথে কারা জড়িত সে বিষয় তদন্ত চলছে। ভেজাল মধুর কারবারিদের বিরুদ্ধে অভিযান চলবে।

কয়রায় চিনি মেশানো ২৩ মণ মধুসহ আটক ২ এমনটি করা মোটেও ঠিক হয় নি বলে মনে করেন সংশ্লিষ্টরা।