ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: গাভীর পায়ের গিরা ও ক্ষুর ফুলে যাওয়া ও প্রদাহকে সন্ধি প্রদাহ বলে। একটি বাণিজ্যিক দুগ্ধ খামারে ৪টি ক্ষতিকর রোগের মধ্যে গিরা ফোলা রোগের অবস্থান তৃতীয়তম। গিরা ফোলা রোগে হাড়, মাংস ও গিরার অন্যান্য অংশ আক্রান্ত হয়ে থাকে।

চলুন জেনে নেওয়া যাক গবাদি পশুর পায়ের গিরা ফুলা রোগের লক্ষণ ও প্রতিকার  –

লক্ষণ:
১.পায়ের গিরা ফুলে যাবে, উল্লেখযোগ্য ব্যথা থাকবে।FOOT ROT IN CATTLE | | Pashudhan praharee
গাভীর কর্মতৎপরতা কমে যাবে।
২.হাঁটাচলা করতে কষ্ট পাবে, শুতে এবং ওঠার সময় কষ্ট হবে।
৩.গিরা গরম মনে হবে এবং টিপ দিলে পরিবর্তন বুঝা যাবে।
৪.সর্বদা গাভী পা কম নড়াতে চাবে।
৫.রুচি কমে যাবে, জাবর কাটাও কমে যাবে, শ্বাস ও হৃদযন্ত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।
৬.গাভীর ওজন কমে যাবে, দুধ উৎপাদন কমে যাবে।
৭.গাভীর উর্বরতা কমে যাবে এবং বাচ্চা দিতে সময় বেশি লাগবে।
৮.ডিজেনারেটিভ টাইপ গিরা ফোলার ক্ষেত্রে ব্যথা থাকবে না।

প্রতিকার:
১.সঠিক নিয়মে মেঝে তৈরি করতে হবে।
২.প্রয়োজনে রাবারের তৈরি ম্যাট বা বিছানা ব্যবহার করতে হবে।
৩.প্রতিদিন ১-২ ঘণ্টা করে গাভীকে ব্যায়াম করাতে হবে। সম্ভব হলে মাঠে ছেড়ে দিয়ে ঘাস খাওয়াতে হবে।
৪.পায়ের ক্ষুর বেড়ে গেলে পরিমাণ মতো ছেঁটে (Foot triming) দিতে হবে।
৫.মাঝে মধ্যে ব্রাশ করে পায়ের ক্ষুর পরিষ্কার করে দিতে হবে।
৬.গাভীকে Anti xident, I Phytochemicalসমৃদ্ধ সুষম খাদ্য ও কাঁচা ঘাস খেতে দিতে হবে। ফলে গিরা শক্তিশালী হবে ও গিরার ক্ষতিকে মেরামত করবে।
৭.প্রয়োজনে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন-ডি খেতে দিতে হবে।
৮.গাভী ক্ষুরা রোগে আক্রান্ত হলে যথাযথ চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হবে।

গবাদি পশুর পায়ের গিরা ফুলা রোগের লক্ষণ ও প্রতিকার শিরোনামে সংবাদটি প্রাণি সেবা কেন্দ্র থেকে নেওয়া হয়েছে।