
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁ-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, চলতি বোরো মওসুমে দেশে ২৬ টাকা কেজি দরে ৮ লাখ টন ধান ও সাড়ে ১১ লাখ টন চাল কিনবে সরকার। ২৬ এপ্রিল থেকে একযোগে সারাদেশে শুরু হবে ধান সংগ্রহ কার্যক্রম।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নানসহ জেলার খাদ্য বিভাগ, কৃষি বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে এসব কখা বলেন তিনি।
নওগাঁয় বিভিন্ন অঞ্চল থেকে আসা ধান কাটা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী । তিনি বলেন, শ্রমিকদের সুরক্ষার জন্য নিজস্ব অর্থায়নে মাস্ক, পিপিই, তাপমাত্রা মাপার যন্ত্র/ থার্মাল স্ক্যানার সরবরাহ করা হয়েছে। শুধু ধান কাটার সময়ই নয় বরং সরকারী গুদামে ধান সংগ্রহকালেও একই ব্যবস্থা চালু থাকবে।
গুদামে ধান সরবরাহের সময় কৃষককে যাতে প্রকার হয়রানি হতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন মন্ত্রী। এছাড়া সরকারি নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলার মাধ্যমে খাদ্য শস্য উৎপাদনের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন মন্ত্রী।
আরোও পড়ুন: প্রান্তিক উদ্যোক্তাদের দুধ, ডিম, পোল্ট্রি বাজারজাতের উদ্যোগ মন্ত্রণালয়ের
























