
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: জাতীয় অধ্যাপক ও প্রখ্যাত শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এবং কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।
মন্ত্রীদ্বয় আজ এক শোক বার্তায় মরহুম ড. আনিসুজ্জামানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “দেশের শিক্ষাক্ষেত্রে ড. আনিসুজ্জামান ছিলেন এক উজ্জ্বল বাতিঘর। তাঁর মতো কিংবদন্তী শিক্ষাবিদের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যস্থান পূরণ হবার নয়। শিক্ষাক্ষেত্রে তাঁর অনবদ্য অবদান ও তাঁর বর্ণাঢ্য কর্মজীবন এদেশের ইতিহাসে তাঁকে স্মরণীয় করে রাখবে।”
কৃষিমন্ত্রী শোকবার্তায় বলেন, এ দেশের শিক্ষা, সংস্কৃতি-সাহিত্যে এবং প্রগতিশীল আন্দোলনে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। তাঁর মতো একজন প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি। কৃষিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
























